সাত সকালে নবদ্বীপে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শুক্রবার ৩,জুলাই :: সাত সকালে নবদ্বীপ মণিপুরে ইডি হানা। সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে পাঁচটি গাড়িতে করে হানা দেয় ইডি আধিকারিকরা। মূলত মানি লন্ডারিং মামলাতেই এই ইডি হানা বলে পুত্র মারফত জানা গেছে।নবদ্বীপের মনিপুর এলাকায় অশোক অধিকারী নামে এক সুপারি ব্যবসায়ীর আসাম ত্রিপুরা বিভিন্ন রাজ্যে ব্যবসা রয়েছে। ভোর পাঁচটা নাগাদ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। একযোগে ভোর পাঁচটা থেকে ওই ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে হানা দেয় ইডি ।

ইডির মোট ২টি টিম আজ অভিযোগ খতিয়ে দেখছে । বাড়ির ভেতরের বিভিন্ন নথিপত্র। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে করে গোটা বাড়ি ও গোডাউনে তল্লাশি চালায় ইডি। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পাহারা দিয়ে রেখেছে।

ভেতরে তদন্তকারী আধিকারিকরা সমস্ত কিছু তদন্ত করে দেখছে। সাথে রয়েছে ব্যাংক কর্মী। এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত এই অশোক অধিকারী। আসাম গোহাটি এবং ত্রিপুরাতে তার ব্যবসা রয়েছে বলে জানতে পেরেছে ইডি আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =