নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩,জুলাই :: বর্ধমানের লোকো ৬ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া সংলগ্ন এলাকায় রেলের জমিতে বসবাসকারী বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ।
নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি জানার পরই তৎপর হন বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র।
তিনি তড়িঘড়ি রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে আপাতত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করিয়েছেন। রেলের তরফে সময় চেয়ে নেওয়া হয়েছে।
এদিন বস্তিতে সরাসরি উপস্থিত না থাকতে পারলেও ভিডিও কলে আশ্বাস করলেন বস্তিবাসীদের বর্ধমান দক্ষিণের বিধায়ীকা তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।
এই পরিস্থিতিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের সদস্য সুধীর রঞ্জন সাউ ওরফে জগ্গু সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা এলাকায় মাইকিং করে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেন।
একই সঙ্গে, সরাসরি উপস্থিত না থাকতে পারলেও বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র ভিডিও কলের মাধ্যমে বস্তিবাসীদের সঙ্গে কথা বলিয়ে দেন ফাউন্ডেশন এর সদস্য সুধীর রঞ্জন সাউ।
ভিডিও কলে বার্তার মাধ্যমে বস্তিবাসীদের বিধায়িকা বলেন “কেন্দ্রের সরকার এবং রাজ্যের নির্বাচিত সরকার সব সময় আপনাদের পাশে আছে। রেলের জায়গায় যেখানে আপনারা বসবাস করছেন, সেখানে রেলের পরিকাঠামো আরও বড় করে বাড়ানো হবে। অনেক গাড়ি বাড়বে এবং কর্মসংস্থানও হবে।
এর জন্য কারও প্রলোভনে পা দেবেন না। রেলের জায়গা রেল নেবে, তবে তার জন্য সময় চেয়ে নেওয়া হয়েছে। রেলের আধিকারিকদের সঙ্গে তর্ক করবেন না।”
পুনর্বাসন প্রসঙ্গে বিধায়িকা ভিডিও কলের মাধ্যমে বস্তিবাসীদের জানান, “যাতে সকলের পুনর্বাসনের ব্যবস্থা হয় এবং আবাস যোজনার স্কিমের সুবিধা আপনারা পান, সেই চেষ্টা আমি করছি।”
রেলের নোটিশের পর বিধায়িকার হস্তক্ষেপ ও ভিডিও বার্তায় আপাতত স্বস্তিতে এলাকার বস্তিবাসীরা। রেলের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধান ও পুনর্বাসনের প্রক্রিয়া বিষয় নিয়েও কথা বলবেন বলে,জানা বিধায়ীকা।

