নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৪,জুলাই :: বাদুড়িয়ার নয়া বস্তিয়া মিলনী পঞ্চায়েতের প্রধান রমা মন্ডল এর স্বামী প্রেম কুমার মন্ডল এর উপর চলল মারধর এবং ডিম থেরাপি ।
এলাকার মানুষের অভিযোগ- এই প্রেম কুমার মন্ডল এলাকার সাধারণ মানুষকে মানুষ বলে ভাবতো না , বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর করতো এমনকি খুনেরও পর্যন্ত হুমকি দিয়েছে বলে অভিযোগ । বিরোধী দলের কর্মীরা যে চায়ের দোকানে বসত সেই দোকানদার কেউ হুমকি দিত ।
https://youtu.be/WgNUROulCD
পাশাপাশি আবাস যোজনার কাঠমানি , আবাস যোজনার ঘর দেব বলে প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে । রাজ্যে পালাবদলের পর সে এতদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিল ।
আজ সকালে সে এলাকায় ঢুকতেই তাকে দেখতে পেয়ে এলাকার মানুষ হাতে পেয়ে যায় এবং তাকে ধরে চলে মারধোর এবং ডিম থেরাপি ।
যদিও এই বিষয়ে প্রেম কুমার মন্ডলের সাথে কোনরকমে যোগাযোগ করা যায়নি । এমনকি তাকে ফোন করলেও তার ফোনের সুইচ বন্ধ বলছে

