গুলি চালিয়ে তোলাবাজির ঘটনায় অন্যতম অভিযুক্তকে মালদা থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।

নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৪,জুলাই :: গুলি চালিয়ে তোলাবাজির ঘটনায় অন্যতম অভিযুক্তকে মালদা থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃতকে দুদিনের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।ধৃতের নাম জগদীশ ওরফে জ্যাক। বাড়ি দিল্লির সাবোলির কাচরিওয়ালি গলিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে দিল্লির আরবান জিমে তোলাবাজির উদ্দেশ্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। সেই ঘটনার তদন্তে উঠে আসে জগদীশের নাম।

অবশেষে গতকাল রাতে ইংরেজ বাজারের কমলাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জগদীশকে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে আদালত দুই দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =