নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: শনিবার ৪,জুলাই :: বিগত সরকারের আমলে একপ্রকার বাধ্য হয়ে স্থান বদল হতে হয়েছিল হাটের। তিন বছর আগে বাগদা থানার অন্তর্গত নটাবেড়িয়া পেট্রোল পাম্পের পাশে বসা শুরু করে বস্ত্রের হাট।
এর আগে নাটাবেড়িয়া বাজার সংলগ্ন রাধামন্দিরের পাশে ১০০ বছরের উপরে বস্ত্রহাটে চলতো বিভিন্ন বয়সের সকলের জামাকাপড় থেকে শুরু করে বস্ত্র পরিধান পাইকারি ও খুচরো কেনাবেচা। কিন্তু অজ্ঞাত কারণে তার স্থান বদল হয়েছিল। রাজ্য সরকারের ক্ষমতা বদল হতে স্থানীয়দের আপত্তি ওঠে হাটের বর্তমান অবস্থান নিয়ে।
এদিন হাট করতে আসা ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দেয় স্থানীয়রা। বচসা এমন পর্যায়ে পৌঁছায় পুলিশ প্রশাসন এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করতে বলেন। স্থানীয়দের দাবি, শতাব্দী প্রাচীন জায়গাতে বস্ত্রহাট করতে হবে।
বর্তমান হাট মালিক শ্যামল ঘোষ বলেন, ব্যবসায়ীরা তাঁকে আশ্বাস দিয়েছিল আপনি লাইসেন্স করুন আমরা প্রত্যেকটা দোকানদার আপনার এই হাটে এসে আমরা ব্যবসা করবো।
পুরনো হাট কমিটি একজন ও মালিপোতা গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা স্বপন কুমার ঘোষ দাবি করেন, প্রথম থেকে একটা জায়গায় হাট চলছিল। কয়েক জনের কারণে কেন নতুন জায়গায় হাট বসানো হলো?
ব্যবসায়ীদের বক্তব্য, তাঁরা পুরনো হাটে আর ফিরে যাবে না। ওখানে তারা ভালো পরিষেবা পায় না। পুরনো হাটে যদি ফিরে যেতে হয় তাহলে তারা ব্যবসা করতে না আসার হুশিয়ারি দেন।

