মাদক এবং অস্ত্র সহ গ্রেপ্তার জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী, শেখ রমজান ওরফে বাবু

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: রবীন্দ্রনগর :: শনিবার ৪,জুলাই :: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও হেরোইন-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রবীন্দ্রনগর থানার পুলিশ। ধৃত শেখ রমজান ওরফে বাবু ফলতা এলাকার পুষ্পা জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

                                                                      ধৃত শেখ রমজান ওরফে বাবু

পুলিশ জানিয়েছে, সন্তোষপুরের গাজীর মাঠ এলাকা থেকে শেখ রমজানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে। এই ঘটনায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রবীন্দ্রনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারী আধিকারিকদের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের উৎস, তার সঙ্গে যুক্ত সম্ভাব্য অপরাধচক্র এবং এই চক্রে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও পুলিশের অনুমান। গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + one =