নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্র বাহ :: শীতলকুচি :: রবিবার ৫,জুলাই :: জমি-বিবাদের জেরে শীতলকুচিতে মর্মান্তিক ঘটনা। রাঙ্গামাটি এলাকায় দীর্ঘদিনের পারিবারিক অশান্তির পর রবিবার সকালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৪০ বছরের কার্তিক বর্মন।
স্বামীর ঝুলন্ত দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়ে বিষপান করেন স্ত্রী শ্যামলী বর্মন। বর্তমানে তিনি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
মাত্র দুই মাস আগে তাঁদের ঘরে জন্ম নিয়েছিল প্রথম সন্তান। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃতার পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ তোলার কথা জানানো হয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

