নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবগ্রাম :: মঙ্গলবার ৬,জুলাই :: বাঙালি মনীষী তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হলো নবগ্রামের পমিয়া বিজেপি কার্যালয়ে।
‘রক্তদান মহৎ দান’—এই চিরন্তন বার্তাকে পাথেয় করে এবং বর্তমান সময়ে রক্তের সংকট মোচনের লক্ষ্যেই নবগ্রাম বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়।
এদিন সকালে পমিয়া কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধাজ্ঞাপন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে।
এরপর উপস্থিত গেরুয়া শিবিরের জেলা ও স্থানীয় নেতৃত্বকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা পর্ব শেষে শুরু হয় মূল রক্তদান কর্মসূচি। এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত রক্তদান এই শিবিরকে সফল করে তোলে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক দিলীপ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুব্রত ঘোষ, হাবল চন্দ্র দাস , ৪ নম্বর মণ্ডলের সভাপতি সৌমেন দাস এবং
বিজেপির সাধারণ সম্পাদক পবিত্র ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উদ্যোগকে সাধুবার জানিয়েছে, সাধারন মানুষজন।

