বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিলিগুড়ির ভেনাস মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল DYFI

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৮,জুলাই :: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শীতলকুচিতে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি-র গাড়িতে হামলার প্রতিবাদে শিলিগুড়ির ভেনাস মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল DYFI

বিক্ষোভে উপস্থিত কর্মী-সমর্থকরা বারুইপুরের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করে রাজনৈতিক হিংসা বন্ধের আহ্বান জানান তারা।

বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =