বিশ্বকাপ কে আলবিদা জানালেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ৮,জুলাই :: বিশ্বকাপ ফুটবলে রোনাল্ডো যুগের অবসান! বিশ্বকাপ কে আলবিদা জানালেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

২০০৬ থেকে ২০২৬ ছয়টি বিশ্বকাপ, আপামর ফুটবলপ্রেমীরা রোনাল্ডোর ফুটবল মাঠে জাদু দেখেছে। মন্ত্রমুগ্ধ হেড থেকে গোল, ফুটবল মাঠে যাবতীয় কারুকার্য করে ফুটবল প্রেমীদের হৃদয় বারংবার ছুয়ে দিতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।ফুটবল মাঠ দেখেছে তাঁর বুক চিতিয়ে লড়াই। তিনি সকলের অনুপ্রেরণা, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও কিভাবে কামব্যাক করা যায় রোনাল্ডো বারংবার করে দেখিয়েছেন। তিনি ফুটবল ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়।

এবারে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিল পর্তুগাল বনাম স্পেন। মেরিনোর গোলে পর্তুগালে কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের।

যুক্তরাষ্ট্রকে পরাজিত করে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। স্পেনের কাছে পরাজিত হয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান সমাপ্ত হলো পর্তুগালের। পাশাপাশি ছয়টি বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়া রোনাল্ড বিশ্বকাপকে বিদায় জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =