পিছিয়ে পড়েও মনোবল অটুট, মিশরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ৮,জুলাই :: পিছিয়ে পড়েও মনোবল অটুট! মিশরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা। ম্যাচের থেকেই মিশরের শক্তিশালী রক্ষণ বারে বারে আর্জেন্টিনার আক্রমণ আটকে দিচ্ছিল।

প্রথম অর্ধে তারা ১-০ গোলের ব্যবধানে এগিয়েছিল। শুরুতেই পেনাল্টি মিস করে বসে মেসি। হতাশার ছাপ ফুটে উঠে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে।

গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। মাঝ মাঠে ছোট ছোট পাস, দুটো উইং দিয়ে লম্বা পাস করে বারংবার তারা গোলের সুযোগ করার চেষ্টা করছিল। কিন্তু মিশরের রক্ষণের স্ট্যাটাজির কাছে আটকে যাচ্ছিল সেই সব আক্রমণ।

দ্বিতীয় অর্ধে প্রথম থেকেই গোল পরিশোধ করার ক্ষেত্রে মেসি বাহিনী। ডি বক্সের মধ্যে বারংবার সুযোগ করার চেষ্টা চালায় তারা। তবে এর মধ্যে প্রতি আক্রমণে আবার একটি গোল ! মিশর ব্যবধান দ্বিগুণ করে নেয়। সালার, হাসান অপ্রতিরোধ্য ছিল, গতিতে মাঝে মাঝেই আক্রমণের ঝড় তুলছিলেন।

ব্যবধান দ্বিগুণ, হাতে সময় কমে আসছে। অনেকেই ভেবে নিয়েছিলেন নীল সাদা জার্সির পরাজয় আসন্ন। মিশরও কিছুটা অনুমান করা শুরু করে দিয়েছিল তারাই ম্যাচটি জিততে চলেছে। তবে চ্যাম্পিয়নরা যে কোন সময় প্রত্যাবর্তন করতে পারে। আজ সেটা বুঝিয়ে দিল আর্জেন্টিনা।

ম্যাচের ৭৯ মিনিটে গোল ব্যবধান কমায় আর্জেন্টিনা। সমর্থকদের মধ্যে আবার আশা জাগতে শুরু করে। একটি গোল পরিশোধ করার পর মেসি বাহিনীর আত্মবিশ্বাস বেড়ে যায়। মিশরের রক্ষণভাগে ফাটল ধরে।

আবারো এল সুযোগ! মেসির পায়ের জাদুতে ফেরাও দেশের জালে বল জড়িয়ে যায়। ফুটবল জাদুকরের অসাধারণ পায়ের জাদুতে সমতা ফেরায় আর্জেন্টিনা।

ম্যাচের স্কোর লাইন তখন ২-২ , কেউ কেউ ভাবছেন অতিরিক্ত সময় গড়াবে। তখন আবারো নীল সাদা জার্সিদের দুরন্ত স্ট্যাটাজি । ভেঙে যায় মিশরের শক্তিশালী রক্ষণভাগ। সুযোগের সদ্ব্যবহার করে ফার্নান্ডেজের জয় সূচক গোল। খাদের কিনারা থেকে ম্যাচ জয়। কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =