নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৯,জুলাই :: মালদা জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পকে এক ছাদের তলায় তুলে ধরতে মালদায় ‘আমার মালদা’ নামে এক বিক্রয় কেন্দ্র চালু করেছে জেলাপ্রশাসন।
প্রশাসনিক উদ্যোগে চালু হওয়া সেই বিক্রয় কেন্দ্র ‘আমার মালদা’ বুধবার ঘুরে দেখে প্রশাসনিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, মালদা জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পের নানান সম্ভার নিয়ে মঙ্গলবার মালদা সমবায়িকা চত্বরে চালু হয় ‘আমার মালদা’ নামে এক বিক্রয় কেন্দ্র।
সেই কেন্দ্রই বুধবার পরিদর্শনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত ‘মজুমদার। তিনি মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি সহ অন্যান্যদের নিয়ে গোটা বিক্রয় কেন্দ্র ঘুরে দেখেন।
বিক্রয় কেন্দ্রে বিক্রির উদ্দেশ্যে রাখা মালদা জেলায় উৎপাদিত নানান খাদ্য সামগ্রী ও হস্তশিল্পের সম্ভার নেড়েচেড়ে দেখেন। যা দেখে তিনি যারপরনাই খুশি হন।

