অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকছে না মহিলাদের, তাই ব্লক অফিসে এসে ক্ষোভ উগরে দিল মহিলারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ১০,জুলাই :: হিঙ্গলগঞ্জের ব্লক অফিসের ঘটনা ।  ব্লক অফিসে আসা মহিলাদের দাবি- অবিলম্বে তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনতে হবে । এবং তারা যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পান তার ব্যবস্থা করতে হবে।তাদের অভিযোগ- সমস্ত রকম কাগজ সঠিক জমা দেওয়ার পরেও তারা টাকা পাচ্ছে না । একাধিকবার ব্লক অফিসে এসে জানানোর পরে তাদেরকে পুনরায় শুনানিতে ডাকা হয়েছে,

কিন্তু তারপরেও তারা অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার আওতায় আসেনি এবং তারা টাকাও পারছে না । অবিলম্বে তাদের সমস্যার সমাধান করে তারা যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পান তার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nineteen =