কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে ‘নিখোঁজ’ পোস্টার, চাঞ্চল্য

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ১২,জুলাই :: গঙ্গাসাগরে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান হরিপদ মণ্ডলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁকে এলাকায় কিংবা পঞ্চায়েত কার্যালয়ে দেখা যাচ্ছে না।

সম্প্রতি অনুষ্ঠিত গ্রামসভার বৈঠকে উপপ্রধানের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিয়ে সরব হন বিজেপি কর্মী ও সমর্থকেরা। তাঁদের অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জবাব ও আর্থিক হিসাব জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তাঁরা।গ্রামসভার বৈঠক শেষে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গেট এবং কালিবাজার এলাকায় হরিপদ মণ্ডলের ছবি-সহ ‘নিখোঁজ উপপ্রধান’ লেখা পোস্টার সাঁটানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপপ্রধানের সঙ্গে দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =