ড্রেনের মধ্যে পড়ে রয়েছে বাইক, কিছুটা দূরে ড্রেনের জলেই মাথা ডোবানো যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: রবিবার ১২,জুলাই :: ড্রেনের মধ্যে পড়ে রয়েছে বাইক, কিছুটা দূরেই ড্রেনের জলে মাথা ডোবানো অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সাত সকালে উত্তেজনা নদিয়ার শান্তিপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহটি।

শান্তিপুর থানার গোভাগার মোড়ে প্রথমে পথচারীদের নজরে পরে এই ঘটনা। তারা প্রথমে দেখতে পায় রাস্তার পাশের ড্রেনের মধ্যে বাইকটি পড়ে রয়েছে। কিছুটা দূরেই এক যুবকের দেহ পড়ে। তার মাথা ড্রেনের মধ্যে অর্থাৎ ড্রেনের জলে ডোবানো। খবর জানাজানি হতেই এলাকার মানুষজন ঘটনাস্থলে আসেন।

ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁছায়। তবে এখনো ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ যুবকের মৃতদেহ এবং ওই বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই যুবকের মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হবে।

অন্যদিকে এই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি খুন তারও তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 11 =