নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১২,জুলাই :: নিজের দাদাকে পৈতিক সম্পত্তি থেকে বেদখল করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা ভাই এর বিরুদ্ধে। শুধু তাই নয় প্রায় কোটি টাকার প্রতারণা করার অভিযোগও উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে।
ক্ষমতার অপব্যবহারের এক অন্যান্য নজির মালদার বৈষ্ণবনগরে। পুরো বিষয়টি জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে। শুরু হয়েছে তদন্ত। যদিও এমন ঘটনা অসত্য বলে দাবী অভিযুক্তের। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। মালদা বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এলাকার ঘটনা।
জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, জিয়াউল হক। বর্তমানে তিনি একজন নার্ভের রোগী। অভিযোগ তার ভাই আজিমুল হক ব্যবসা এবং সম্পত্তি মিলিয়ে প্রায় কোটি টাকা প্রতারণা করেছে।
বাবার অনুরোধে ২০১২ সালে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে ১১ শতক জায়গার ওপর তার ভাইকে তিনি একটি গোডাউন তৈরি করে দিয়েছিলেন পাট এবং ভুট্টার ব্যবসা করার জন্য।
পরবর্তীতে ঠিক হয় সেই টাকা এবং সম্পত্তির ভাগাভাগি টাকা সময়মতো মিটিয়ে দেওয়া হবে। অভিযোগ কিন্তু তা না করে তার ভাই প্রতারণা করে সমস্ত টাকা চিঠ করেছে। শুধু তাই নয় ব্যাবসা সূত্রে তারই চেক বই চুরি করে এখন বিভিন্ন মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
এখন সেই টাকা, সম্পত্তির দাবি এবং বাড়িতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আনতে গেলে তাকে মারধর আক্রান্ত হতে হচ্ছে। তার ভাই তৃণমূল নেতা এবং এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করছে। এমত অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য দাবির আবেদন জানিয়েছেন তিনি জিয়াউল হক।
তবে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার ভাই ওই তৃণমূল নেতা আজিমুল হক। তার পাল্টা অভিযোগ, তার বাবার সম্পত্তি তার বাবা তাকে দিয়েছেন। তিনি কোন টাকা এবং সম্পত্তি প্রতারণা করেননি তার নামে মিথ্যা অভিযোগ তুলছেন তার দাদা।

