চন্দ্রপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসে ভাঙন – কয়েকশ তৃণমূল কর্মী এদিন কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: রবিবার ১২,জুলাই :: তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার সাধুর ‘গড়’ চন্দ্রপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসে ভাঙন ৷ কয়েক শ তৃণমূল কর্মী এদিন কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন ৷

এমনটাই দাবি কংগ্রেস নেতৃত্বের ৷ কংগ্রেস নেতা বুদ্ধদেব দাসের বক্তব্য, বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের বলরামপুর, মাধাইপুর, কুসমাসোল বুথের প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী এদিন কংগ্রেসে যোগদান করেন ৷

কংগ্রেসের জেলা তথা রাজ্য স্তরের নেতা সঞ্জয় অধিকারীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এদিন চন্দ্রপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে সিপিআইএম, তৃণমূল, আইএসএফ, মিম ছেড়ে প্রায় ৫০০ টি পরিবার জাতীয় কংগ্রেসে স্বেচ্ছায় যোগদান করেছেন ৷

এদের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যও রয়েছেন ৷ এর ফলে কংগ্রেসের হাত যে শক্ত হলো তা বলাই যায়, এমনটাই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব ৷ অন্যদিকে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার সাধুর নিজের গড় চন্দ্রপুরে তৃণমূলে ভাঙন দেখা দিল বলে মনে করছেন অনেকে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =