নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জাগুলি :: সোমবার ১৩,জুলাই :: একটু বৃষ্টি বা বর্ষা হলেই জাগুলি রাজলক্ষ্মী বালিকা বিদ্যাপীঠ ঢোকার মুখ থেকে স্কুলের সর্বত্র জলমগ্ন হয়ে থাকে।
তারমধ্যে এবার ডমরুর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ফলে স্কুলের ছোট ছোট ছাত্রীরা সহ শিক্ষিকারাও সমস্যায়। এমনকি মিড ডে মিল রান্না করা সম্ভব হচ্ছে না।
গত কয়েক বছর ধরে ১২ নম্বর জাতীয় সড়ক তৈরীর সময় স্কুলের সামনে থেকে অনেকটা উঁচু রাস্তা হয়ে যাওয়ার ফলে সেখানকার সমস্ত জল বৃষ্টি হলেই স্কুলের মধ্যে প্রবেশ করছে। সাপ থেকে পোকামাকড় লক্ষ্য করা যাচ্ছে।
আবার জল একটু শুকালে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে যথেষ্ট পরিমাণ ব্লিচিং দিয়েও দূষণমুক্ত করা যাচ্ছে না এদিকে ডেঙ্গু প্রতিরোধে স্কুলের পক্ষ থেকেও সচেতনতা করার প্রচার করা হলেও নিজের স্কুলেই ডেঙ্গুর বাহিত মশার দাপট বাড়ছে। প্রশাসন থেকে শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেও জানানো হয়েছে।
যদিও তিন মাস আগে জাতীয় সড়কের পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করে আশ্বাস দিলেও কোন সুরাহা মেলেন। বিডিও থেকে শুরু করে হরিণঘাটা থানা স্থানীয় প্রশাসন বিষয়টা দেখছেন আশ্বাস দিয়েছে। কিন্তু এই সমস্যা কবে মিটবে তা নিশ্চিত নয়।

