নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১৩,জুলাই :: যেমন ঘোষণা ঠিক তেমন কাজ,মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশেই রাতে রাস্তায় পুলিশের মহিলা উইনারস টিম।
পথ চলতি ছাত্রী থেকে মহিলা সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই মহিলা উইনার্স টিমের রাস্তায় রাস্তায় টহল এবং পাশাপাশি রাস্তায় থাকা ছাত্রী এবং মহিলাদের সাথে কথা বলা তাদের মনোবল বাড়ানো এবং
কোন সমস্যা হলে বা কোন বিপদে পড়লে সঙ্গে সঙ্গে যাতে ১০০ নাম্বার ডায়াল করে মহিলা উইনারস টিমকে বিষয়টি জানানো যায় তারও পরামর্শ দিলেন।
আর এই ঘটনায় কিছুটা হলেও নিশ্চিন্ত সীমান্ত লাগওয়া স্বরূপনগরের ছাত্রী থেকে মহিলা । বিজেপি সরকার গঠন করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করবেন ।
আর ঠিক সেই কথা মত বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশের উইনারস রাস্তায় নেমে পড়েছেন মহিলাদের নিরাপত্তা দিতে । যা দেখা গেলো রাতে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী সরুপনগর এর বিভিন্ন রাস্তায় । আর এটা দেখার পর রীতিমত খুশি ছাত্রী থেকে মহিলারা ।

