যুবক মৃত্যুর আগে হাসপাতাল থেকে নাম করে এক্সক্লুসিভ বয়ান দিয়ে যান ছোটন ঘোষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শুক্রবার ১৭,জুলাই :: এই মুহূর্তে শক্তিপুর থেকে যে খবর উঠে আসছে নববিবাহিত জীবনের শুরুতেই শ্বশুরবাড়ির সদস্যদের চরম অপমান এবং লাঞ্ছনার শিকার হয়ে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুবক।

ওই যুবক মৃত্যুর আগে হাসপাতাল থেকে নাম করে এক্সক্লুসিভ বায়ান দিয়ে যান। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানার পাঠকপাড়া এলাকায়। মৃত ওই যুবকের নাম ছোটন ঘোষ । পরিবার সূত্রে জানা গেছে, ৪ই জুলাই পারিবারিকভাবে বিয়ে আবদ্ধ হয়েছিলেন ওই যুবক।

কিন্তু নতুন জীবনে পা রাখার আনন্দ স্থায়ী হলো না। শ্বশুর বাড়ির লোকের অভিযোগ জামাইয়ের নিজস্ব কোন বাড়ি নেই । মামার বাড়িতে বসবাস করে, আর এই নিয়েই বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় ওই যুবককে মানসিকভাবে হেনস্থা ও অপমান করতে শুরু করেন ।

মেয়ে নাবালক হওয়ায় শ্বশুর বাড়ির লোক মেয়েকে নিয়ে চলে যায়। মৃতের পরিবারের দাবি, এই অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই শেষ পর্যন্ত আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক। ৯ই জুলাই ঘটনার দিন বিষপান করেন ।

পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বহরমপুর মেডিকেল কলেজে রেফার করে। আর সেখানে বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিয়ের পিঁড়িতে বসার কয়েকদিন পরেই এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =