শিলিগুড়ি হায়দার পাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত রথযাত্রা মহাউৎসব

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৯,জুলাই :: হায়দার পাড়া ব্যবসায়ী সমিতির পরিচালনায় ঐতিহ্যবাহী এই উৎসবে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।

মহা উৎসবের অন্যতম আকর্ষণ সাহা পরিবারের শ্রীশ্রী জগন্নাথ দেবের ‘মাসির বাড়ি’। সেখানে প্রতিদিন ভক্তিমূলক কীর্তন, আরতি ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। ভক্তদের কীর্তনধ্বনি ও শঙ্খধ্বনিতে চারপাশে এক পবিত্র ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

উৎসব উপলক্ষে পথচলতি সাধারণ মানুষ ও ভক্তদের জন্য মহাপ্রসাদের বিশেষ আয়োজন আয়োজকদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীরা।

রথযাত্রা মহাউৎসবকে কেন্দ্র করে হায়দার পাড়ায় সম্প্রীতি, ভক্তি ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য নজির গড়ে উঠেছে। ধর্মীয় ঐতিহ্যকে ধরে রেখে সকলের অংশগ্রহণে উৎসবটি ক্রমেই হয়ে উঠছে এলাকার অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আকর্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =