নিয়োগ দুর্নীতিতে এবার কোপ অনুব্রতর ওপর – সিউড়ি আদালতে মালা চালু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বোলপুর :: সোমবার ২০,জুলাই :: চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে তৃণমূল কংগ্রেসের (ঋত-পন্থী) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। আদালতের নির্দেশের পর সিউড়ি থানার পুলিশ এই পদক্ষেপ করেছে।

অনুব্রত মণ্ডল ছাড়াও জীবনকৃষ্ণ সাহা এবং বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তৎকালীন সভাপতি রাজা ঘোষ সহ মোট ছয়জনের বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে ।

মামলার মূল অভিযোগকারী কল্যাণ ঘোষের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় জানান, ২০১৭ সাল থেকে তাঁর মক্কেল এই বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। কিন্তু অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশ এতদিন কোনও পদক্ষেপ করেনি।

অবশেষে তাঁরা সিউড়ি আদালতের দ্বারস্থ হন এবং বিচারকের নির্দেশের পরেই সিউড়ি থানার পুলিশ মামলা রুজু করতে বাধ্য হয় ।

অভিযোগকারীর দাবি অনুযায়ী, ২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৩ লক্ষ, তাঁর বোনের কাছ থেকে ৬ লক্ষ এবং অন্যান্য পরিচিতদের কাছ থেকে ২ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল।

টাকা নেওয়ার পর তাঁদের নিয়োগপত্রও দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে কর্মস্থলে যোগদানের (পোস্টিং) কোনও উল্লেখ ছিল না। ফলে চাকরি আর করা হয়নি ।

যোগাযোগ করা হলেও কিন্তু এই বিষয়ে রিতব্রত পন্থী তৃনমূল নেতা এবং এবং ওই দলের বীরভুম জেলা সভাপতির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি । এবার কিন্তু বীরভূমে মানুষ এই কেসের জন্য আদালতের দিকে তাকিয়ে আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seven =