শিলিগুড়িতে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি যুব নেতাকে – প্রমোটারের কাছে টাকা দাবির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য – টাকা না পেয়ে মারধরের অভিযোগে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২০,জুলাই :: এক প্রমোটারের কাছে টাকা দাবির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। টাকা না পেয়ে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি যুব নেতাকে। ঘটনাটি ঘটেছে মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায়।

অভিযোগ, এক প্রমোটারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। সেই দাবি পূরণ না হওয়ায় প্রমোটারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ।

পুলিশ অভিযুক্ত বিজেপি যুব নেতাকে গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে তোলা হবে। ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না এবং টাকা দাবির অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =