শিলিগুড়ি নিউ কলোনি এলাকায় রহস্যজনক মৃত্যু পুলিশ কর্মীর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২২,জুলাই :: ৪৭ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় এক পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম কৃষ্ণ মোহন ঝা।

জানা গেছে তিনি পুলিশ বিভাগে ইসলামপুরে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটেছে প্রধাননগর থানার অন্তর্গত এলাকায়। পরিবার সূত্র মারফত জানা গেছে মঙ্গলবার গভীর রাত প্রায় ৩টা নাগাদ কৃষ্ণ মোহন ঝার মেজো ছেলে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে।

সে বাথরুমে গিয়ে দেখে,তার বাবা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সাথে সাথে সে তার মাকে ডাক দেয়।

পুতুল দেবী ছুটে এসে স্বামীকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া পাওয়ায় , প্রথমে ধারণা করেন তিনি হয়তো অজ্ঞান হয়ে পড়েছেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা এবং পাশের বাড়ির এক প্রতিবেশীর সহযোগিতায় কৃষ্ণ মোহন ঝাকে বাথরুম থেকে বাইরে নিয়ে আসা হয়।

বিষয়টি সঙ্গে সঙ্গে প্রধাননগর থানায় জানানো হয়। থানার পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং তাঁকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর থেকেই পরিবারের পক্ষ থেকে মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। মৃতের স্ত্রী পুতুল ঝার অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী আধিকারিকরা।

পাশাপাশি নিখোঁজ স্কুটি, বাড়ির চাবি এবং ঘটনার আগের ও পরের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 9 =