সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৪,জুলাই :: অসুস্থ মেয়েকে দেখতে যাচ্ছিল বাবা তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা মেয়ের বাড়ি পৌঁছানোর আগেই দুর্ঘটনায় প্রাণ চলে গেল বাবার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুলবাড়ীর ছোবাভিটায এলাকায়।
জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষ করে ফুলবাড়ীর ছবাভিটা এলাকার বাসিন্দা টুকরো মোহাম্মদ মিষ্টি নিয়ে অসুস্থ মেয়ের বাড়ি যাচ্ছিল তখনই ফুলবাড়িতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে।

