প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তার আইডি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৫,জুলাই :: প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তার আইডি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের অর্থ প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তির ব্যাংক একাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে ।

কাঠগড়ায় মালদার কালিয়াচক-২ ব্লকের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী। প্রাপ্য অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বিডিওর দ্বারস্থ হয়েছেন বঞ্চিত উপভোক্তা। মালদার কালিয়াচক দুই ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের দড়ি দিয়ারা এলাকার ঘটনা।

যদিও আর্থিক তছরুপের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা মানবী মন্ডল, স্বামী রঞ্জিত মন্ডল ও নবকুমার মন্ডল এর স্ত্রী ভাসানী মন্ডল এর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হলেও বরাদ্দের সম্পূর্ণ অর্থ তিনি পাননি।

অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা অনিমা মন্ডলের স্বামী গুদুর মন্ডল ঘর এসেছে বলে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ও ছবি তুলে নিয়ে যায় দীর্ঘদিন অতিবাহিত হলেও উপভোক্তাদের ব্যাংক একাউন্টে কোন অর্থ জমা হয়নি

বিষয়টি জানতে চাইলে মেম্বার দেরি হবে বলে বারবার জানান তাই বিষয়টি সন্দেহ হতেই উপভোক্তারা ও কম্পিউটারে নেটে তাদের আইডি দিয়ে সার্চ করেন এবং সেখানে দেখা যায় তাদের নাম রয়েছে কিন্তু তাদের ছবি অ্যাকাউন্ট মিল নেই অন্য একাউন্টে টাকা চলে গিয়েছে পরে গ্রাম পঞ্চায়েতের সদস্যাকে টাকার কথা বলা হলে তিনি নানান টালবাহানা করেন ।

কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ জানান ইতিমধ্যে অভিযোগটি পেয়েছি সম্পূর্ণ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে।

শুধু আর্থিক অনিয়মই নয়, প্রকল্পের সরকারি জিও-ট্যাগে অন্য এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন মানবি মণ্ডল নবকুমার মন্ডল। তাঁর দাবি, এইভাবে সরকারি নথিতে ভুয়ো তথ্য তুলে ধরে অনিয়ম আড়াল করার চেষ্টা হয়েছে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত, আত্মসাৎ হওয়া অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে কালিয়াচক-২ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =