নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২৫,জুলাই :: ভক্তি, উৎসাহ ও ধর্মীয় আবহে অনুষ্ঠিত হলো উচলপুকুরীর ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা। গত বৃহস্পতিবার ধুলিয়া বাবা হরিমন্দির কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেব মাসির বাড়িতে আগমন করেন।
টানা আট দিন ধরে উচলপুকুরী কালিরহাট হরিমন্দির কমিটির পক্ষ থেকে প্রভুর নিত্যসেবা, পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার উল্টো রথ উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগমে গোটা এলাকা উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।
ভক্তদের “জয় জগন্নাথ” ধ্বনি, কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে শ্রীশ্রী জগন্নাথদেব মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে যান।
এদিন কালিরহাট হরিমন্দির কমিটির উদ্যোগে প্রায় ৫,০০০ ভক্তের জন্য মহাপ্রসাদ (ভোগ) বিতরণের ব্যবস্থা করা হয়। ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবারের উল্টো রথযাত্রা, যা দেখতে দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
