সোমবার কোচবিহার পৌরসভায় বসানো হলো প্রশাসক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৭,জুলাই :: সোমবার কোচবিহার পৌরসভায় বসানো হলো প্রশাসক । কোচবিহার সদর মহাকাশ গোবিন্দ নন্দী কে কোচবিহার পৌরসভার প্রশাসক করা হয় ।

এদিন কোচবিহার জেলা শাসক জিতিন যাদবের উপস্থিতিতে পৌরসভায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকেই সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী কে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ।

দায়িত্ব পেয়ে সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছি । মূলত খবর যে পরিষেবা গুলো রয়েছে সেই পরিষেবা গুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় ।

পৌরসভার রেভিনিউ ঠিকঠাক ভাবে আসে সেই সমস্ত বিষয়ে উপর কাজ করা হবে । বেআইনিভাবে যাতে কেউ কোনো রকম টাকা আদায় না করে সেইসব দিকে নজর রাখা হবে । উল্লেখ্য , সরকার পরিবর্তনের পর থেকেই কোচবিহার পৌরসভার প্রশাসক বসানোর দাবি করে আসছিল বিজেপি ।

এরপরেই দেখা যায় গত সপ্তাহ পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ মোট ১৫ জন কাউন্সিলর পদত্যাগ করে । এর ফলে পৌরসভার বোর্ড ভেঙে যায় । সোমবার পুরসভায় প্রশাসক বসানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =