শ্রাবনের দ্বিতীয় সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস মন্দিরে জল ঢালতে ভক্তদের ভীড়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ২৭,জুলাই :: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে শিবনিবাসে উপচে পড়লো পুণ্যার্থীদের ভিড়। রবিবার রাত থেকেই নবদ্বীপের গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে পূর্ণার্থীরা, শিব নিবাসের পথে রওনা দিয়েছে।

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালবার উদ্দেশ্যে সাধারণ মানুষের দীর্ঘ লাইন মন্দির চত্বরে। অন্যদিকে ভিড় সামাল দিতে ব্যস্ত পুলিশ প্রশাসন। একইভাবে গোটা শ্রাবণ মাস দূরে নদিয়ার শিবনিবাসে এমন ভাবেই চলবে ভক্তদের জল ঢালার ভিড়।

তবে শ্রাবণ মাসের শেষ সোমবারে লাখো লাখো ভক্তের সমাগম ঘটবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গের মাথায় জল ঢালতে। সেদিন নবদ্বীপ থেকে শিব নিবাস পর্যন্ত গোটা রাস্তা জুড়ে দেখা যাবে শিব ভক্ত পূর্নার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =