জাকির আলী: আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পের টাকা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে ভেরিফিকেশন করা হবে মহিলাদের তথ্য। প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পায়নি, এই অভিযোগে তোলপাড় রাজ্যের রাজনীতি। এমনকি অনেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের বৈঠক থেকে গুজব না ছড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে আজ অর্থাৎ ১০ তারিখ করা হবে বড় ঘোষণা।
