১১ দফা দাবিতে চুঁচুড়ায় বামপন্থীদের জেল ভরো কর্মসূচি

জাকির আলী, হুগলি :: ১১ দফা দাবিতে রাজ্যজুড়ে বামপন্থী ও বিভিন্ন গণসংগঠনের ডাকে সোমবার জেল ভরো আন্দোলন কর্মসূচি পালিত হল। সেই কর্মসূচির অংশ হিসেবে হুগলির জেলা সদর চুঁচুড়াতেও পথে নামলেন বামপন্থী কর্মী-সমর্থকেরা।
এদিন চুঁচুড়ায় মিছিল ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবির পক্ষে সরব হন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান, শ্রমিক-কৃষকের স্বার্থ-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
বাম নেতৃত্বের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেই এই জেল ভরো কর্মসূচি। বিভিন্ন গণসংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে চুঁচুড়ায় কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
আন্দোলনকারীরা তাঁদের দাবি দ্রুত পূরণের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =