“হাবড়া চোংদা” মোড় এলাকা থেকে গ্রেফতার “পাকিস্তানের কুখ্যাত” পাক জঙ্গি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবরা :: বৃহস্পতিবার ১৩,আগস্ট :: “হাবড়া চোংদা” মোড় এলাকা থেকে গ্রেফতার “পাকিস্তানের কুখ্যাত” পাক জঙ্গি। ভারতীয় রেল, নৌসেনা, সীমান্ত এলাকার বিভিন্ন তথ্য পাচার করত বলে দাবি। আধার কার্ড ও ভোটার কার্ড জাল করে কলকাতায় বসবাস করছিল ধৃত ওয়াহাব আলম ওরফে রানা রৌউফ।

তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার তপসিয়া থেকে মহম্মদ ইজাজ নামের এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রানার ‘শাগরেদ’ হিসাবে কাজ করত ইজাজ।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই দু’জনের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগাযোগ ছিল। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, রানা পাক সেনার সঙ্গে যুক্ত। আইএসআই-এর হ্যান্ডলার হিসাবে তিনি কাঠমান্ডু হয়ে ভারতে ঢুকেছিলেন। আগেও বেশ কয়েকবার তিনি ভারতে ঢুকেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 8 =