নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বৃহস্পতিবার ১৩,আগস্ট :: দিনহাটায় ‘হর ঘর তিরঙ্গা’ ও আয়ুষ্মান দিবস উপলক্ষে বুধবার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মহকুমা শাসক ভরত সিংয়ের উদ্যোগে প্রথমে হেমন্ত বসু কর্ণার থেকে সাইকেল র্যালি বের হয়।
র্যালি শেষে হেমন্ত বসু কর্ণার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় যোগাসন শিবির। মহকুমা শাসকের কার্যালয় ও অনুব্রত সমিতি, দিনহাটার যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রশিক্ষণ দেন টিকম চাঁদ বৈদ, উষা সুরানা ও রাজকুমার পুগালিয়া।
উপস্থিত ছিলেন অনুব্রত সমিতির সভাপতি ধর্মেন্দ্র কুমার সুরানা-সহ অন্যান্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় মোক্তানও।

