BREAKING NEWS :: কলকাতায় আবার জঙ্গি গ্রেপ্তার – তানিয়া খাতুন এর পরে আরশাফুল মল্লিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: শনিবার ১৫,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার যদুয়াটি উত্তরগ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া বাসিন্দা বছর 25 এর আরশাফুল মল্লিক। দেড় বছর আগে একটি নামে কোম্পানিতে নিরাপত্তার কর্মীর কাজ করার জন্য রাজ্য ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়েছিল।

সেখান থেকে ব্যাঙ্গালোরের পুলিশ জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরশাফুলের মা ফিরোজা বিবি জানান ছেলে উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা কলেজে বিএ পাস করেছিল ২৪ সাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিল।

কিন্তু পাচ্ছিল না হতাশাগ্রস্ত হয়ে কোম্পানি নিরাপত্তা কর্মী হিসেবে ব্যাঙ্গালোরে পাড়ি দিয়েছিল এর মধ্যে সে আর বাড়ি আসিনি। আমার ছেলে অত্যন্ত মেধাবী ভালো ছিল বলতে পারব না ওখানে কি কাজ করত ইতিমধ্যে ব্যাঙ্গালোর পুলিশ তাকে গ্রেফতার করার পর তার বাবাকে ডেকে পাঠানো হয়েছে।

অন্যদিকে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিছু গুরুত্বপূর্ণ নথি যেমন তার কাছ থেকে পেয়েছে অন্যদিকে মোবাইলের ফোনের মধ্যে দিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী যোগসূত্র পেয়েছে বলে তদন্তকারীরা মনে করছে।

আশরাফুলের পরিবার কিছুতেই মেনে নিতে চাইছে না ভাদুরিয়ার মলয়াপুর থেকে বেশ কিছু বছর আগে লস্করী তইবা এমনকি পাকিস্তানী ব্যাংক একাউন্ট যোগসূত্র পেয়েছিল কলেজ ছাত্রী তানিয়া খাতুন এর কাছে ।

সে এখনো জেলে রয়েছে তার বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপ বিদেশি অর্থ তার ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে এ দেশে ঢোকানো এমনকি নতুন প্রজন্মকে মগজ ধোলাইসহ একাধিক কার্যকলাপ তার বিরুদ্ধে উঠেছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =