বিডিও অফিসের পরিত্যক্ত নির্মাণ ভাঙতেই মাটির তলা থেকে উঠে এলো লোহার শেকল বাধা সিন্দুক, গুপ্তধনের খোঁজে চলে উদ্ধার কাজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ১৯,আগস্ট :: বিডিও অফিসের পরিত্যক্ত নির্মাণ ভাঙতেই চোখের সামনে উঠে আসলো লোহার শিকল দিয়ে বাধা সাবেকি এক সিন্দুক। রাতভর গুপ্তধনের খোঁজে চলে তল্লাশি।

নদিয়ার শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা শান্তিপুর জুড়ে। প্রায় কয়েক শতাব্দী প্রাচীন এই সিন্দুক বাধা রয়েছে মোটা শিকল দিয়ে।

মাটির তলা থেকে বের করা হয় সিন্দুক টিকে। কি রয়েছে এই সিন্দুকে তা জানতে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে সিন্দুক কাটার ব্যবস্থা করা হয়।

রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় সিন্দুকের ভেতরে গুপ্তধন আছে কিনা তার খোঁজে চলে সিন্দুক কাটার কাজ। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর অবশেষে সিন্দুকের একাংশ কেটে ফেলা হয়, পরবর্তীতে দেখা যায় গুপ্তধন তো দূরে থাক সম্পূর্ণ ফাঁকা রয়েছে সিন্দুকের ভেতর।

তবে মাটির তলা থেকে সিন্দুক উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সমস্ত কর্মীরা। অনেকেরই আশা ছিল যে প্রাচীন কিছু মুদ্রা বা অন্য ধন দৌলত মিলতে পারে। উদগ্রীব মানুষ মুখিয়ে ছিল প্রাচীন দুষ্প্রাপ্য সেই সমস্ত জিনিস দেখার জন্য অবশেষে নিরাশ বাড়ি ফিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + two =