বিন্দুতে ভয়াবহ পাহাড়ি ধসের দুর্লভ ভিডিও আমাদের চ্যানেলে দেখুন

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৯,আগস্ট :: বিন্দু যাওয়ার পথে আচমকাই পাহাড়ে ধস নামায় ব্যাপক বিপর্যয়। মুহূর্তের মধ্যে পাহাড়ের মাটি ও পাথর নেমে এসে রাস্তার একাংশ ঢেকে দেয়।

সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি পর্যটক দল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পর্যটকরা। পাহাড় থেকে ধস নামার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে।

আচমকা পাহাড়ের মাটি ও পাথর রাস্তার উপর এসে পড়ায় কিছুক্ষণের জন্য কার্যত থমকে যায় যান চলাচল। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ ও পর্যটকরা।

বিন্দু যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই পথে পাহাড়ি পথে ধস নামায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাস্থলে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ি রাস্তায় বারবার ধস নামার ঘটনায় পর্যটকদের সতর্কভাবে যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =