নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ১৮,আগস্ট :: আইএসআই চর সন্দেহে ফের আরও এক যুবককে গ্রেফতার করল এসটিএস। রবিবার দিনহাটা দুই ব্লকের নাজিরহাটের দীঘলটারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নাম মিঠু রহমান।
সোমবার এই মিঠু রহমানকে দিনহাটা আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে পাকিস্তানি চরবৃত্তি ছাড়াও জালনোট পাচারের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় তিন জনকে এসটিএফ গ্রেফতার করেছে।
এই তিনজনের মধ্যে দিনহাটার থরাইখানা এলাকার রশিদুল হক কে গ্রেপ্তার করে। এবার একই অভিযোগে নতুন করে গ্রেফতার করা হয় মিঠু রহমানকে।

