সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ২৩,আগস্ট :: ২০২৬ হকি বিশ্বকাপ -এর দ্বিতীয় রাউন্ডে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর থাকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত ১-৩ গোলে পরাজিত হল ভারতীয় পুরুষ হকি দল।
শুরু থেকেই শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতকে বেশ কয়েকটি কঠিন মুহূর্তের মুখোমুখি হতে হয়। ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তবে রক্ষণে কয়েকটি ভুল ও ডিফেন্সিভ ল্যাপসের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় নেদারল্যান্ড।
ভারত আপ্রাণ চেষ্টা চালায়। তবে সেই চেষ্টা ব্যর্থ, বিশ্বসেরা নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়াই শেষ পর্যন্ত জয়ে পরিণত করা সম্ভব হয়নি। নেদারল্যান্ড এর কাছে পরাজয়ের কারণে সেমিফাইনালে ওঠার রাস্তা ভারতের কাছে কঠিন হয়ে দাঁড়ালো।
তবে এখনো কিছুটা হলেও সুযোগ রয়েছে। সামনে রয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচে ভারতকে জিততেই হবে।

