শিলিগুড়িতে অন্নপূর্ণা নিয়ে বাম বিক্ষোভ কর্মসূচি হলো

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৫,আগস্ট :: অন্নপূর্ণা ভাণ্ডার সহ নানান সামাজিক প্রকল্প থেকে যোগ্য মহিলাদের নাম বাদ দেওয়ার অভিযোগ কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তরফ থেকে।

আয়োজকদের দাবি, প্রকৃত যোগ্য মহিলাদের নাম কোনওভাবেই বাদ দেওয়া চলবে না এবং সামাজিক প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে সঠিকভাবে পৌঁছনো নিশ্চিত করতে হবে। ‘শ্রমিক গর্জন’ কর্মসূচির আয়োজন করা হয় ২৫ আগস্ট ,মঙ্গলবার দুপুরে বাঘাযতীন পার্ক থেকে।

বাঘা যতীন পার্ক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিলিগুড়ি পুর কর্পোরেশন পর্যন্ত অগ্রসর হয়। শিলিগুড়ি পুর কর্পোরেশনের সামনে তাঁরা বিভিন্ন দাবিদাওয়া গুলি জানান। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আয়োজনে এই কর্মসূচি আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =