নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আরামবাগের পর্যটক বোঝাই বাস

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আরামবাগের পর্যটক বোঝাই বাস। যদিও পর্যটকদের নিয়ে যাওয়া বাসটি বর্তমানে বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতনপার্কে রয়েছেন।

২৪ আগস্ট আরামবাগের ৬৫ জনের একটি টিম নেপাল রওনা দেন। সকাল থেকে পরিবারের লোকজন যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় ছিলেন। সন্ধ্যায় যোগাযোগ হলেও উদ্বেগ কাটছে না পরিবারের। তাঁরা চাইছেন দ্রুত আরামবাগে ফিরে আসুক বাসটি।

তবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আরামবাগে। কারণ নেপালে নেটওয়ার্কের সমস্যা থাকায় পর্যটকদের সঙ্গে সবসময় যোগাযোগ করা যাচ্ছে না। বাসের মালিক চাইছেন দ্রুত ফিরে আসুক বাসটি। তিনিও উদ্বেগে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =