বেসরকারি হাসপাতালের হোস্টেল রুম থেকে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ২৯,আগস্ট :: হোস্টেলের রুম থেকে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত পড়ুয়ার নাম অভিষেক কুমার (২০)। মৃত ছাত্র বিহারের সীতামারি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেক কুমার দুর্গাপুরের কাঁকসায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলের রুমে অন্য এক পড়ুয়ার সঙ্গে থাকতো। তার সেই সহপাঠী নামাজ পড়তে গেছিল। সে ফিরে এসে ডাকাডাকি করার পরেও সাড়া পায়নি। এরপর সে হাসপাতালের হোস্টেল কতৃপক্ষকে জানায়।

খবর দেওয়া হয় কাঁকসা থানায়। সেই মতো পুলিশ আসে। এরপরে ঐ রুমের দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। তারপরেই দেখতে পাওয়া যায় অভিষেক কুমার গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ।

সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল কলেজ হাসপাতালের এমারজেন্সি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই কলেজের তরফে মৃত পড়ুয়ার পরিবারে খবর দেওয়া হয়েছে। তার বাবা-মায়ের সঙ্গে কলেজ কতৃপক্ষের কথাও হয়েছে। তারা দুর্গাপুরে আসছেন বলে জানা গেছে।

এই প্রসঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শুভঙ্কর ভট্টাচার্য বলেন, অভিষেক কুমার পড়ুয়া ও এক সহপাঠী হোস্টেলের একটি রুমে থাকতো। এদিন সহপাঠী নামাজ পড়তে গিয়েছিল।

ফিরে এসে ডাকাডাকি করার পরেও সাড়া পায়নি। সামনে পরীক্ষা রয়েছে । কিন্তু কি জন্য ছাত্র এমন ঘটনা ঘটালো তা বলা যাচ্ছে না।

অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং বলেন, ঐ ডাক্তারি ছাত্রের গলা দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হোস্টেলের রুম থেকে। পরিবারেও খবর দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। পরিবারে খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =