পোস্ট-মর্টেম রিপোর্ট দিতে ঘুষ! উত্তরবঙ্গ মেডিক্যালে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হানায় হাতেনাতে গ্রেপ্তার

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৩,সেপ্টেম্বর :: ময়নাতদন্তের (পোস্ট-মর্টেম) রিপোর্ট দেওয়ার জন্য ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালাল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ)।নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে ফাঁদ পেতে এই ট্র্যাপ অপারেশন চালানো হয়। অভিযোগ, রিপোর্ট দেওয়ার বিনিময়ে ৩,০০০ টাকা ঘুষ দাবি করা হয়েছিল।

সেই অভিযোগের ভিত্তিতে অভিযানের সময় অভিযোগকারীর কাছ থেকে টাকা নেওয়ার মুহূর্তে হাসপাতালের এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্টকে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনায় কারও আরও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =