মরা পাখি, সেই জলেই মিড ডে মিলের রান্না, গুরুতর অভিযোগ ক্যানিংয়ের স্কুলে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: সোমবার ৭,সেপ্টেম্বর :: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গোলাদোহরা কুসুমমণি প্রাথমিক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিভাবক তারক হালদার, শিবপ্রসাদ নস্কররা জানান, পানীয় জলের ড্রামের মধ্যে পাখি মরে পড়ে আছে বেশ কয়েকদিন ধরে। সেখান থেকেই পানীয় জল নিচ্ছে পড়ুয়ারা। তেমনই ওই জল দিয়ে তৈরি হচ্ছে মিড ডে মিল।এক অভিভাবক বলেন, ‘ বিষয়টা জানাজানি হতেই আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাই। কিন্তু তাঁরা বিষয়টি নিয়ে পাত্তাই দিতে চাইছেন না।’

জানা গিয়েছে, ওই প্রাইমারি স্কুলে শিক্ষক সংখ্যা তিনজন। যার মধ্যে একজন প্যারা টিচার। তিনিই মূলত স্কুল চালান । দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গোলাদোহরা কুসুমমণি প্রাথমিক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =