ভালোবাসা মোড়ে কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক এলাকায়

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর :: শিলিগুড়ি সংলগ্ন ভালোবাসা মোড় এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে বলে জানা গেছে।

দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলতে থাকায় ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। দেরিতে আগুন নিয়ন্ত্রণে আসায় দমকল কর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বেশ কিছু মানুষ। তবে কীভাবে গোডাউনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা কী পরিমাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =