ব্যারাকপুর মহকুমা শাসকের অর্ডারে আজ দুপুরে সিল করে দেওয়া হল বেআইনিভাবে সরকারি জমি দখল করে গ্রীন লাইন নামে একটি বেসরকারি বাস সংস্থা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর :: দীর্ঘদিন ধরে সেখানে গ্যারেজ এবং বাস সারানোর সার্ভিসিং সেন্টার গড়ে তুলেছিলেন এই পরিবহন সংস্থা। আজ তা সরকারের পক্ষ থেকে সিল করে দেয়া হলো।

কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সিপিআইএম বিধায়ক মানস মুখার্জি দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন এবং বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বছর ২০২৬ সালের ৪ঠা মে রাজ্যের সরকার পরিবর্তনের পরে বিজেপির সরকার আসার পর বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্বরা অরূপ রায় চৌধুরী এবং সুদীপ্ত রায়ের নেতৃত্বে সেই গ্রীন লাইন বাসের ডিপোতে গিয়ে তারা প্রতিবাদ জানান

বিভিন্ন জায়গায় তারা এই বিষয়ে জানান এর পরেই আজ দুপুরে ব্যারাকপুর মহকুমা শাসকের নির্দেশে সেই গ্রীন লাইন বাস সংস্থার জায়গা সিল করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =