সাইবার ক্রাইমের সন্দেহে কাদারোড থেকে পাঁচজন গ্রেফতার – উদ্ধার পেনড্রাইভ-এটিএম কার্ড-হার্ডডিস্ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ৯,সেপ্টেম্বর :: সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুর্গাপুরের কাদারোড এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আটকদের তল্লাশি চালিয়ে পেনড্রাইভ, এটিএম কার্ড, পাসবুক, হার্ডডিস্ক-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে সাইবার প্রতারণার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আটকদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলি পরীক্ষা করে সাইবার প্রতারণা সংক্রান্ত আরও কোনও তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =