নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: অটল হেলথ কেয়ার পরিবার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় – পশ্চিম মেদিনীপুর জেলার
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের সহযোগিতায় মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক দিবসীয় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির।
মহাবিদ্যালয় এর ছাত্রছাত্রীদের পাশাপাশি ওই এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ আজকের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলন ও জল সিঞ্চন এবং মনীষীদের মাল্যদান এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ শিলা চক্রবর্তী, অটল হেলথ কেয়ারের পক্ষ থেকে ডাইরেক্টর- জয়দেব পরমান্য, নীলকান্ত ঘোষ, জেনারেল সেক্রেটারি- সঞ্জয় সামন্ত, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার- সুমন্ সাঁতরা,
ইংরেজি বিভাগীয় প্রধান- ডঃ দেবায়ের ব্যানার্জি, বাংলা বিভাগীয় প্রধান- ডক্টর কাজী তাজ উদ্দিন, ইতিহাস বিভাগীয় প্রধান- অধ্যাপিকা দীপ্তি সরদার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

