১৯৯৮ সালের চেয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে মালদা শহরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: গঙ্গার অস্বাভাবিক জলস্তর বৃদ্ধি বন্ধ না হলে খাসকোল এলাকা দিয়ে গঙ্গার জল ঢুকে ১৯৯৮ সালের চেয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে মালদা শহরে।

মালদার ইংরেজবাজারের খাসকোল রবিদাস পাড়ার ভয়াবহ গঙ্গা ভাঙন পরিস্থিতি এবং উত্তরোত্তর জলস্তর বৃদ্ধি নিয়ে কার্যত এমনটাই আশঙ্কার কথা প্রকাশ করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি।

উল্লেখ্য, গত এক মাস ধরে মালদার ইংরেজজবাজার ব্লকের মিলকি অঞ্চলের খাসকোল রবিদাস পাড়া এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন চলছে।

সেই ভাঙনে ইতিমধ্যেই বহু পরিবার ভিটেমাটিহীন হয়ে পড়েছে। অনেকে ভিটেমাটি হারানোর আশঙ্কায় ঘরবাড়ি ভেঙে সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ে। এলাকাবাসীর বক্তব্য, গত দশ বছরের মধ্যে খাসকোল এলাকায় এতটা ভয়াবহ নদী ভাঙন হয়নি।

এবছর প্রায় প্রতিদিনই গঙ্গা ক্রমশ গ্রাম খিলে খাচ্ছে। দিনের পর দিন নদী এগিয়ে আসছে। আর তার সঙ্গে পাল্টা দিয়ে বাড়ছে নদীর জলস্তর। এই পরিস্থিতিতে তারা ঘরবাড়ি ভেঙে খাসকোল হাইস্কুলের ত্রাণ শিবিরে মাথা গুঁজেছেন। নেতামন্ত্রীরা আসছেন। এলাকার পরিস্থিতির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন।

ত্রাণ দিচ্ছেন আর পুনর্বাসনের আশা দিয়ে চলে যাচ্ছেন। আদৌ পুনর্বাসন মিলবে কিনা তা বুঝতে পারছেন না। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধরা হলে তিনি বলেন, পরপর তিনদিন তিনি খাসকোলে গিয়েছেন। দুর্গতদের খোঁজ খবর নিয়েছেন।

তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন। কিন্তু যেভাবে গঙ্গা ভাঙন চলছে আর গঙ্গার জল বাড়ছে তাতে আশঙ্কা করছেন খাসকোল এলাকা দিয়ে গঙ্গার জল মালদা শহরে ঢুকতে পারে। জল ঢুকলে যে বন্যা পরিস্থিতি তৈরি হবে তা ১৯৯৮ সালের বন্যার রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =