বকেয়া টাকা না পেয়ে ঠিকাদারদের বিক্ষোভ। বিক্ষোভকে ঘিরে উত্তেজনা মালদার মোথাবাড়িতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে কাজ করেও পাওয়া যাচ্ছে না টাকা। সেই টাকার দাবিতে ঠিকাদাররা বিক্ষোভ দেখায় কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও দপ্তরে। এরপর স্মারকলিপি দেওয়া হয় বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি এর কাছে।

কালিয়াচক দুই নম্বর ব্লকে প্রায় ১৮০ জন ঠিকাদার রয়েছে। এই ঠিকাদারদের অভিযোগ এনআরইজিএ ও আবাস

যোজনার কাজ করানো হয়েছিল তাদেরকে দিয়ে কয়েক কোটি টাকা তাদের পাওনা রয়েছে। কেউ ব্যাংক থেকে লোন করে কেউবা ব্যক্তিগতভাবে অন্য লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে এই কাজ করেছেন।

এখন পাওনাদাররা টাকা চাইছে। তাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন মারাও গিয়েছে। এই পরিস্থিতিতে টাকা না পেলে তাদের আত্মহত্যার পথ ছাড়া উপায় নেই আর সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছে।

এরপর তারা কালিয়াচক দুই নম্বর ব্লকের ভিডিও কৈলাস প্রসাদ ও কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি অলোক মন্ডলের কাছে স্মারকলিপি প্রদান করে। পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক মন্ডল বলেন, তাদের অভিযোগ শুনলাম, বিবেচনা করে যা ব্যবস্থা নেওয়ার নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 6 =