হুগলি জেলা শাসকের দপ্তরের ছাদে বসল সোলার প্যালেন – চালু হল সৌর বিদ্যুৎ।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ১২,সেপ্টেম্বর :: হুগলি জেলা শাসকের দপ্তরের ছাদে বসল সোলার প্যালেন।চালু হল সৌর বিদ্যুৎ। প্রতি বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জেলা শাসকের।

সৌর বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ খরচ কমানো।পরিবেশ বাঁচানোর কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার সূর্যঘর প্রকল্পের সুবিধা নিতে প্রচার করছে। এর জন্য ভর্তুকি দিচ্ছে সরকার। হুগলি জেলা শাসক খুরশিদ আলি কাদরি জানান,কিছু বাড়ি বানিজ্যক প্রতিষ্ঠান স্কুলে সৌর বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। আমরা চাইছি সব বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহার হোক।

জেলা শাসক দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে কুড়ি কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন।তার জন্য খরচা হয়েছে প্রায় ১৪ লাখ ২৪ হাজার টাকা।

প্রতিদিন ৭০ ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে।বাৎসরিক ২৫ হাজার ৫২৫ ইউনিট। যা দিয়ে জেলা শাসক অফিসের বিদ্যুৎ খরচের পঞ্চাশ শতাংশ সাশ্রয় করা যাবে। আজ আনুষ্ঠানিক ভাবে সৌর বিদ্যুৎ চালু করেন জেলা শাসক।

ADVT

তিনি বলেন,আমাদের গ্রীন এনার্জি দিয়ে বেশি কাজ করতে হবে।যাদের বাড়ি ছাদের জায়গা আছে তারা সূর্য ঘরের জন্য আবেন করতে পারবেন।এক কিলো ওয়াটের জন্য ত্রিশ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়।যেখানে আদিবাসীরা আছেন তারা করলে একদম বিনামূল্যে পাবে।

একটা ওয়েব সাইট আছে সেখানে আবেদন করা যাবে। আমাদের ভেন্ডার ঠিক করা হয়েছে।
হুগলিতে প্রচুর মানুষ আবেদন করছে।কিছু জায়গায় সোলার প্যানেল বসানো হয়েছে কিছু জায়গায় কাজ চলছে।খুব সহজে এটা করা যায়।বিদ্যুৎ খরচ সাশ্রয়ের জন্য সৌর বিদ্যুৎ এর বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =